মুন্সীগঞ্জের গজারিয়ায় খাদ্য অধিদপ্তর খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রমের শুভ উদ্বোধন করেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ভবেরচর হাসপাতাল রোডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
জেলা প্রশাসক নুরমহল আশরাফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক লিটন কুমার প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাজোয়ার রহমান বলেন, উপজেলার ৬টা বিক্রয় কেন্দের মাধ্যমে এই কার্যক্রম উদ্ধোধন হয়েছে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে ১ টন আঠা ও ১ টন চাউল রয়েছে। ধারাবাহিক ভাবে প্রতিটি ইউনিয়নেই এই কার্যক্রম পরিচালিত হবে।
সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, আমাদের লক্ষ্যই সাধারণ মানুষ ন্যায্য মূল্যে যেন খাদ্য সামগ্রী ক্রয় করতে পারে। আমরা প্রতিনিয়ত মনিটরিং করব এই পণ্য খেটে খাওয়া মানুষই যেন পায়। এই বিষয়ে স্থানীয় নেতাকর্মীদেরও সেভাবে নির্দেশনা দেওয়া আছে।