আরেক গৃহবধূর আত্মহত্যা

আড়াইহাজারে স্ত্রী হত্যায় স্বামীসহ আটক ৩

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটা অংকের টাকা যৌতুকের জন্য ঐশী পোদ্দার (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ওই গৃহবধূকে হত্যার পর সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী,শশুর শাশুড়ির বিরুদ্ধে। এ ব্যাপারে গৃহবধূর পিতার অভিযোগে স্বামীসহ শশুর শাশুড়িকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি (পশ্চিমপাড়া) গ্রামে।

অপরদিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় ঝর্ণা (৩০) নামে আরেক গৃহবধূ পারিবারিক কলয়ের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বুধবার সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

জানা গেছে গৃহবধূ ঐশী পোদ্দার উলুকান্দি গ্রামের শান্ত রায়ের স্ত্রী এবং কুমিল্লার দাউদকান্দি ষাহা পাড়া এলাকার শংকর পোদ্দারের মেয়ে।

গৃহবধূর পিতা শংকর পোদ্দার জানান, তার মেয়েকে গত তিনমাস আগে গোপালদী পৌরসভার উলুকান্দি পূর্ব পাড়া গ্রামের শিবু চন্দ্র রায়ের পুত্র শান্ত কুমার রায় এর সাথে ১২ লাখ টাকা এবং ১২ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকার দিয়ে বিয়ে দেন।

বিয়ের পর থেকে ঐশীকে আরও মোটা অংকের টাকা যৌতুক এনে দেয়ার জন্য স্বামী শান্ত, শশুর শিবু চন্দ্র রায় এবং শাশুড়ি লক্ষ্মী রানী রায় দৈহিক ও মানসিক ভাবে অকথ্য নির্যাতন করতো। এ অবস্থায় দেড় মাস আগে মেয়ের সুখের জন্য তার পিতা স্বামী শান্তকে আরও দুই লাখ টাকা যৌতুক দেন।

তারপরেও ঘাতক পরিবারটি তার মেয়েকে বাঁচতে দেয়নি। মঙ্গলবার দিবাগত রাতে পরিবারের সবাই মিলে ঐশীকে শ্বাস রোধে এবং দেয়ালে মাথা ঠুকে হত্যা করে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে। বিষয়টি পার্শ্ববর্তী এলাকায় থাকা ঐশির মামা ফোন করে তাদেরকে জানায়।

অপরদিকে একই রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় ঝর্ণা (৩০) নামে আরেক গৃহবধূ পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

গৃহবধূ ঝর্ণা ওই এলাকার আব্দুল আলীর কন্যা এবং নাদিমের স্ত্রী। পুলিশ দুটি আশি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঐশীর স্বামী শান্ত, শশুর শিবু চন্দ্র রায় এবং শাশুড়ি লক্ষ্মী রানী রায়কে সঙ্গে সঙ্গেই আটক করেছে।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, দুটি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঐশীর বাবার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।