ত্রিশালে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ত্রিশাল থানাধীন বগার বাজার চৌরাস্তা সংলগ্ন লিমনের বরফ কলের সামনের পাকা সড়ক থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলার ভালুকা উপজেলার বহুলী টানপাড়ার মো. হাবিবুল্লাহ ওরফে আনোয়ার (৩০) এবং নিশিন্দা গ্রামের মো. শরিফুল ইসলাম সুজন (২৫)।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।