পুলিশ-সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অপরাধে আটক ২

চট্টগ্রাম  নগরীর হালিশহরে পুলিশ ও সাংবাদিক সেজে পাঁচজনের দলবল নিয়ে বাসায় চাঁদাবাজি করতে দুই প্রতারককে হাতে নাতে ধরে পুলিশে সোর্পদ করেছে জনতা। এসময় আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বুধবার (২ সেপ্টেম্বর) আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন মুন্সিগঞ্জের গজারিয়া থানার মোনাইরকান্দি গ্রামের সাখাওয়াত হোসেন (৪৩) ও  নোয়াখালীর বেগমগঞ্জ থানার কতুবপুর গ্রামের মো.মাইন উদ্দিন (৪৬)। পলাতকরা হলেন মো. জাহিদ, মো. মুস্তাফিজ ও বাবুল।

হালিশহর থানার উপপরিদর্শব (এসআই) মোশারফ হোসেন আদিব জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পুলিশ ও সাংবাদিক পরিচয়ে পাঁচ ব্যক্তি হালিশহরের শান্তিবাগ এলাকার শ্যামলী আবাসিকের আলী বশর ভবনের একটি ভাড়া বাসায় প্রবেশ করে। এরপর বাসায় উপস্থিত বউ ও শাশুড়িকে বলে এই বাসায় অবৈধ কাজ হচ্ছে, যদি আমাদের ১ লাখ টাকা দেওয়া না হয় আমরা তোমাদের থানায় নিয়ে যাবো। তখন ভুক্তভোগী আনোয়ারা বেগম তার ছেলেকে কল দিলে বিষয়টি জানালে তিনি আশেপাশের মানুষজন নিয়ে ঘরে আসের। এক পর্যায়ে তারা উপস্থিত পাঁচজনের পরিচয় জানতে চাইলে তারা সাংবাদিক ও পুলিশ পরিচয় দেন। তখন তারা যাচাই করার জন্য হালিশহর থানায় কল দিলে বিষয়টি টের পেয়ে  তিনজন পালিয়ে যান, বাকি দুইজনকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।