ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কৃষি, শিক্ষা, মহিলা ও শিশু, সড়ক পরিবহন, তথ্য ও সম্প্রচার এবং ধর্মসহ বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটিগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এদিন সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম (বরগুনা-২) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী পর্যায়ক্রমে কমিটি গঠনের প্রস্তাবগুলো উত্থাপন করেন।
১. কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩)। কমিটির অন্য সদস্যরা হলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, মোহাম্মদ সহিদুজ্জামান (ফরিদপুর-৪), মো. মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), মো. ফরিদুল কবির তালুকদার (জামালপুর-৪), মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (ময়মনসিংহ-৪), মো. মুজিবুর রহমান চৌধুরী (মৌলভীবাজার-৪), সাবেরা সুলতানা (মহিলা আসন-১৪), মো. গোলাম রসুল (যশোর-৪) এবং মো. রায়হান সিরাজী (রংপুর-১)।
২. শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
এই কমিটির সভাপতি হয়েছেন মো. সেলিম ভূঁইয়া (কুমিল্লা-২)। সদস্যরা হলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, ববি হাজ্জাজ (ঢাকা-১৩), রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১), মো. সেলিমুজ্জামান মোল্লা (গোপালগঞ্জ-১), মো. জাহাঙ্গীর আলী মিয়া (মাদারীপুর-২), তাহসিনা রুশদীর (সিলেট-২), বীথিকা বিনতে হোসাইন (মহিলা আসন-২৪), মো. মুজিবুর রহমান (রাজশাহী-১) এবং আতিকুর রহমান মুজাহিদ (কুড়িগ্রাম-২)।
৩. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
এই কমিটির সভাপতি করা হয়েছে সেলিমা রহমানকে (মহিলা আসন-১)।
কমিটির সদস্যরা হলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, রাশেদা বেগম হীরা (মহিলা আসন-৩), বিলকিস ইসলাম (মহিলা আসন-৭), আন্না মিনজ (মহিলা আসন-১৯), মাধবী মারমা (মহিলা আসন-৩৪), ফাহিমা নাসরিন (মহিলা আসন-২৯), আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২), নুরুন্নিসা সিদ্দিকা (মহিলা আসন-৩৭) এবং সাবেকুন নাহার (মহিলা আসন-৩৯)।
৪. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রকিবুল ইসলাম (খুলনা-৩)।
সদস্যরা হলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, হাবিবুর রশীদ (ঢাকা-৯), লুতফুর রহমান (কক্সবাজার-৩), মো. রুহুল আমিন দুলাল (পিরোজপুর-৩), মো. শহিদুল ইসলাম (ফরিদপুর-৪), মো. আক্তারুজ্জামান (ময়মনসিংহ-১০), নেওয়াজ হালিমা আরলী (মহিলা আসন-৫), মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪) এবং মো. মতিউর রহমান (ঝিনাইদহ-৩)।
৫. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
এই কমিটির সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ (টাঙ্গাইল-৭)।
অন্য সদস্যরা হলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), লুৎফুল হাই মাজেদ (ময়মনসিংহ-৮), সৈয়দ জাহাঙ্গীর আলম (দিনাজপুর-৩), জসিম উদ্দিন আহমেদ (চট্টগ্রাম-১৪), সুরাইয়া জেরিন (মহিলা আসন-২৫), শওকত আরা আক্তার (মহিলা আসন-৩৩), মাসুম মোস্তফা (নেত্রকোনা-৫) এবং মোহাম্মদ আবু তালিব (ঝিনাইদহ-৪)।
৬. ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
এই কমিটির সভাপতি করা হয়েছে করিমুদ্দিন আহমেদকে (সুনামগঞ্জ-৫)।
সদস্যরা হলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া (লক্ষ্মীপুর-২), মোহাম্মদ তমিজউদ্দিন (ঢাকা-২০), মোহাম্মদ হারুনুর রশিদ (রাজবাড়ী-২), মোবাশ্বের আলম ভূঁইয়া (কুমিল্লা-১০), মনসুরা আক্তার (মহিলা আসন-২৬), মোহাম্মদ কেরামত আলী (চাঁপাইনবাবগঞ্জ-১), সাইফুদ্দিন আহমেদ হানজালা (মাদারীপুর-১) এবং ওবায়দুল্লাহ সালাফী (নীলফামারী-৩)।
৭. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
এই কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ আমানউল্লাহ আমান (ঢাকা-২)।
কমিটির সদস্যরা হলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, ইয়াসের খান চৌধুরী (ময়মনসিংহ-৯), মোহাম্মদ আশরাফ উদ্দিন (নরসিংদী-৫), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল (জামালপুর-৩), মোহাম্মদ মজিবুর রহমান (গাজীপুর-১), নিলুফার চৌধুরী মনি (মহিলা আসন-১০), ফাহমিদা হক (মহিলা আসন-১৮), মোঃ শফিকুল ইসলাম (পটুয়াখালী-২) এবং নাজমুন নাহার (মহিলা আসন-৪০)।
৮. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব জি কে গাউস (হবিগঞ্জ-৩)।
সদস্যরা হলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, শেখ ফরিদুল ইসলাম (বাগেরহাট-৩), মোহাম্মদ জাহিদুল ইসলাম ধুলু (নওগাঁ-৫), মোহাম্মদ আব্দুল মান্নান (ব্রাহ্মণবাড়িয়া-৫), সরোয়ার আলমগীর (চট্টগ্রাম-২), সুলতানা জেসমিন (মহিলা আসন-৪৯), মোহাম্মদ মাহবুবুল আলম (কুড়িগ্রাম-৩), মোহাম্মদ আব্দুল আলীম (বাগেরহাট-৪) এবং মোহাম্মদ আবুল কালাম আজাদ (খুলনা-৬)।
৯. ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
এই কমিটির সভাপতি করা হয়েছে নাসের রহমানকে (মৌলভীবাজার-৩)।
অন্য সদস্যরা হলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (চট্টগ্রাম-৫), জয়নাল আবেদীন (ফেনী-২), সরদার সরফুদ্দিন আহমেদ (বরিশাল-২), শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন (জামালপুর-৫), এরশাদুল্লাহ (চট্টগ্রাম-৮), সুলতানা আহমেদ (মহিলা আসন-১৭), মাহবুবুর রহমান বেলাল (রংপুর-৩) এবং মাহমুদুল্লাহ (ময়মনসিংহ-২)।
১০. ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
এই কমিটির সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম জামাল (ঝালকাঠি-১)।
সদস্যরা হলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, মোহাম্মদ শামীম কায়সার (গাইবান্ধা-৪), আজহারুল ইসলাম মান্নান (নারায়ণগঞ্জ-৩), নুরুল আমিন (চট্টগ্রাম-১), নিপুন রায় চৌধুরী (মহিলা আসন-১১), সুবর্ণা শিকদার (মহিলা আসন-২০), মোহাম্মদ নুরুল আমিন (রংপুর-৬), মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫) এবং মোহাম্মদ আব্দুল খালেক (সাতক্ষীরা-২)।