প্রতারণার মামলায় বিদিশার জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিকের জামিন নামঞ্জুর করেছে ঢাকার একটি আদালত। গতকাল বুধবার শুনানি নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির জামিন নামঞ্জুরের এ আদেশ দেন। বিদিশার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আতিকুর রহমান। বাদীপক্ষে ছিলেন আইনজীবী হেমায়েত উদ্দিন খান। অ্যাডভোকেট আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, আসামির কারাবাস পর্যাপ্ত না হওয়ায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বাদীপক্ষের আইনজীবী বলেন, কারাবাস পর্যাপ্ত না হওয়ায় তারা জামিনের বিরোধিতা করেছেন।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। প্রতারণার অভিযোগের একটি মামলায় তিন মাসের বেশি সময় আগে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদ-াদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। সাজা পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে হাজির করা হলে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে ৭ ফেব্রুয়ারি এ মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন।