চার তরুণ প্রকৌশলী পেলেন ‘হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড’

দেশের তরুণ প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতাকে উৎসাহিত করতে প্রদান করা হয়েছে মর্যাদাপূর্ণ ‘হোন্ডা ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট’স (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড ২০২৫। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মন্ত্রী ও উপপ্রধান (ডেপুটি চিফ অব মিশন) নাওকি তাকাহাশি; হোন্ডা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড প্রোগ্রামের মূল্যায়নকারী অধ্যাপক টাটিও আরিমোতো; প্রখ্যাত অভিনেতা, পরিচালক, লেখক এবং হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড প্রোগ্রামের মূল্যায়নকারী এসএ আবুল হায়াত; বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া; বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার এবং ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড প্রোগ্রামের মূল্যায়নকারী শাহ মোহাম্মদ আশিকুর রহমান; হোন্ডা ফাউন্ডেশনের মহাসচিব গাকু আজুমাই; জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টারের (জাইস) বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ইউকিয়োশি মাতসুদা; সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের (বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট) প্রতিনিধিরা এবং অন্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।