ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স। সংস্থাটির তথ্যমতে, ঢাকার বায়ুদূষণের স্কোর ১০৫, যা বিশ্বের দূষিত শহরের তালিকায় ১১তম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ার তথ্য অনুযায়ী, ২৭৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। এই মাত্রার বায়ু মানুষের স্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।
মালয়েশিয়ার কুচিং শহরে পরের অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার যার বায়ুমান স্কোর ১৬০। বাতাসের এই অবস্থান মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। একই বায়ুমান নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এর পরের অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভিয়েতনামের হ্যানয়, চীনের চিংডুর মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।