গজারিয়ায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধরের অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বামীর সঙ্গে অন্য নারীর পরকীয়ার বিষয় হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী। এ ঘটনার পর পরকীয়া প্রেমিকা নিয়ে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দুই সন্তানের জননী ভুক্তভোগী এক নারী।

 এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন ভুক্তভোগী ঐ নারী।

ভুক্তভোগী নারীর নাম সেলিনা আক্তার (৩৪)। তিনি উপজেলার বাউশিয়া ইউনিয়নের নয়াকান্দী গ্রামের আওলাদ প্রধানের মেয়ে ও ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের আকরাম হোসেনের স্ত্রী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন বাউশিয়া বহুমুখী উন্নয়ন সম্মতি মার্কেটে সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে নিজের বক্তব্য তুলে ধরেন ভুক্তভোগী ঐ নারী

সংবাদ সম্মেলনে তিনি বলেন,তাঁর স্বামী আকরাম হোসেন দীর্ঘদিন যাবৎ গুলশানা নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত,বিষয়টি জানতে পেরে তিনি প্রতিবাদ করেন এবং একপর্যায়ে তাদের হাতেনাতে ধরে ফেললে,স্বামী ও তাঁর পরকীয়া প্রেমিকা মিলে তাঁকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করেন এ ঘটনার তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় সন্তানদের নিয়ে বেঁচে থাকতে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। 

বিষয়টি নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন,গতকাল এমন একটা খবর আমি পেয়েছি কিন্তু এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাই নাই,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ