একাদশ ও কারিগরিতে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি বিকাশে, থাকছে ডিসকাউন্ট

২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি ও কারিগরিতে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি খুব সহজেই বিকাশে পরিশোধ করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন শুরু হয়েছে ২ সেপ্টেম্বর, যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। 

আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন ২৯ আগস্ট শুরু হয়েছে, চলবে ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। প্রথম ধাপে একাদশ শ্রেণির আবেদন ফি পরিশোধের পর নির্বাচিতরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ফিও বিকাশে পরিশোধ করতে পারবেন।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি পরিশোধের পদ্ধতি

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রথমে [https://xiclassadmission.gov.bd](https://xiclassadmission.gov.bd) লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন আপ করতে হবে। এরপর ফি পরিশোধ করতে বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশন থেকে একাদশ শ্রেণি ভর্তি (XI Class Admission)-এ ট্যাপ করে বোর্ডের নাম, পাসের বছর, রোল নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে। তারপর ফি-এর পরিমাণ যাচাই করে পরের ধাপে বিকাশ পিন নম্বর দিয়ে স্ক্রিনের নিচের অংশে ট্যাপ করে ধরে রাখলেই লেনদেন সম্পন্ন হয়ে যাবে। লেনদেনটি সফল হলে নিশ্চিতকরণ মেসেজ এবং বিকাশ অ্যাপে ডিজিটাল রিসিট পাবেন আবেদনকারী, যা পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। সফলভাবে আবেদন ফি পরিশোধের পর [https://xiclassadmission.gov.bd](https://xiclassadmission.gov.bd) লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।

কারিগরিতে ভর্তির আবেদন ফি পরিশোধের পদ্ধতি

এদিকে, কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোয় আবেদনের জন্য একইভাবে বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশনে গিয়ে বিটিইবি (BTEB) সিলেক্ট করে পেমেন্ট কোড (<প্রোগ্রাম কোড><পাসের সন><বোর্ড কোড><রোল নম্বর>) উল্লেখ করে ফি-এর পরিমাণ দেখে নিয়ে পরের স্ক্রিনে বিকাশ পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে। সফলভাবে পেমেন্টের পর চলে আসবে নিশ্চিতকরণ মেসেজ এবং ডিজিটাল রিসিট। সফলভাবে আবেদন ফি পরিশোধের পর http://btebadmission.gov.bd/website/ লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।

এ বছর একাদশ শ্রেণিতে অন্যান্য চার্জসহ ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা আর রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩৪০ টাকা। উভয় ক্ষেত্রেই অনলাইন পেমেন্ট চার্জ হিসেবে বাড়তি ৩ টাকা যুক্ত হবে।

আর কারিগরিতে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ২২০ টাকা (কোর্সের সংখ্যা ও ধরন অনুযায়ী ফি নির্ধারিত হবে) আর কোর্সভেদে রেজিস্ট্রেশন ফি ২৩৮ টাকা, ৩৭৫ টাকা ও ৪০৫ টাকা।

এর বাইরে নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজসহ আরও বেশ কয়েকটি কলেজ নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম পরিচালনা করছে এবং বিকাশে ভর্তির ফি পরিশোধ করা যাচ্ছে। সংশ্লিষ্ট কলেজগুলোর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনের পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাবে।

পাশাপাশি, একাদশ শ্রেণি ও কারিগরিতে ভর্তির আবেদন ফি বিকাশে পরিশোধ করলেই থাকছে ৫০ টাকা ডিসকাউন্ট কুপন। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই কুপন পাবেন। কুপন পাওয়ার ৫ দিন পর্যন্ত কুপনের মেয়াদ থাকবে। নির্দিষ্ট আউটলেটে ন্যূনতম ৩০০ টাকা বিকাশ পেমেন্টে কুপনটি উপভোগ করা যাবে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে— https://www.bkash.com/campaign/classxi2026।