'মেসিকে মিস করবে ফুটবল বিশ্ব'- হোসে মরিনহো

আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণায় শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কিংবদন্তী কোচ হোসে মরিনহো। ৩৯ বছর বয়সে মেসিকে বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দিতে দেখা এবং আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে দেখে মরিনহো মন্তব্য করেন, "ফুটবল বিশ্ব এমন একজন খেলোয়াড়কে মিস করবে।"
 
শুক্রবার লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মেসির জাতীয় দল থেকে অবসরের ঘোষণা নিয়ে প্রশ্ন করা হলে মরিনিহো বলেন, ‘মেসিকে নিয়ে কথা বলাটা কঠিন। তার খেলোয়াড়ি মান নিয়ে বলার মতো খুব বেশি কিছু নেই। এমনকি এই যে বিশ্বকাপ, সেখানে ৩৮ বা ৩৯ বছর বয়সেও সে আমাদের দেখিয়েছে, সে কী করতে পারে। আমাদের মতো একটি পুরো প্রজন্মের কাছে গত দুই দশকে মেসি কী ছিলেন, তা আমরা সবাই জানি। এখন থেকে তার শেষ দিনগুলোর খেলা উপভোগ করতে আমাদের এমএলএস ম্যাচ দেখতে হবে। আমি ব্যক্তিগতভাবে খুব একটা এমএলএস দেখতে পছন্দ করি না, কিন্তু তাকে দেখতে হলে দেখতে হবে। কারণ, সে এমন একজন খেলোয়াড়, যাকে আপনি সব সময়ই মিস করবেন।’
মেসি তখন বার্সেলোনার খেলেন, আর মরিনহো রিয়ালের ডাগআউটে

মরিনহো ও মেসি কখনো সরাসরি একই দলের হয়ে কাজ করেননি বা খেলেননি। মেসি বার্সেলোনায় থাকার সময় ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মরিনহো। সেই সময়ের এল ক্লাসিকো উত্তাপ ও বিতর্ক মিলিয়ে উত্তেজনাময় ছিল। কোচ হিসেবে মরিনহোকে বারবারই মোকাবিলা করতে হয়েছে মেসির বার্সেলোনাকে। তবে সেই প্রতিদ্বন্দ্বিতা মেসির প্রতি মরিনিওর শ্রদ্ধা কমাতে পারেনি। রিয়ালে দ্বিতীয়বারের মতো কোচের দায়িত্ব নেয়া মরিনহো বলেছেন, ‘গত দুই দশকে আমাদের প্রজন্মের জন্য সে কী প্রতিনিধিত্ব করে, সেটা আমরা সবাই জানি।’