পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শেখ সহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলার কদমতলা বাজারে বিএনপি নেতা আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে স্থানীয় বিএনপি, সহযোগী সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময়ে মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালিকিন তপন, কদমতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুকুল শেখ সহ স্থানীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, “আবদুস ছালাম শেখ একজন ত্যাগী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান। রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে ছালাম সহ অন্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে এই সাজানো মামলা প্রত্যাহার দাবি জানানো হয়।"