পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ ঘুরে দাঁড়াচ্ছে: ডিআইজি আশিক

রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ বলেছেন,পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ ঘুরে দাঁড়াচ্ছে।

তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং পুলিশ আস্থা অর্জন করে সেই আস্থার জায়গায় ফিরে নেয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

পাবনা সদর থানা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।

একটি দেশের উন্নয়নের জন্য সবচেয়ে আইনশৃঙ্খলার ওপর নির্ভর করে জানিয়ে ডিআইজি আশিক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নয়ন না হয় তাহলে কোনো কিছুর উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে সবচেয়ে প্রকোট আকার ধারণ করেছে মাদক। আমরা যদি এসব নির্মুল করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যত প্রজন্ম ধংস হয়ে যাবে।

তিনি বলেন, মাদক নির্মুলে পুলিশ বদ্ধপরিকর। আমরা যদি কোনো মাদক কারবারি ও গডফাদারকে ধরি তাহলে দয়া করে কেউ তদবির করতে আসবেন না।

এসময় সভায় পাবনার বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতামত নেন তিনি।

জেলা পুলিশ সুপার আবু আশ্রাফের সভাপতিত্বে এবং সদর সার্কেল শরিফুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক জহুরুল হক বিশু, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতে নায়েবে আমির প্রিন্সপাল ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সেক্রেটারি জহুরুল ইসলাম প্রমুখ।