বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। ২ সেপ্টেম্বর থেকে ইতালির ভেনিস লিডোতে এই উৎসব শুরু হয়ে চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। ১২ সেপ্টেম্বর উৎসবের সমাপনী দিনে চূড়ান্ত ও পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এবারের উৎসবে আজীবন সম্মাননা বা ‘গোল্ডেন লায়ন ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারে ভূষিত হয়েছেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। এবার উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’এর জন্য জাপানের দুইটি চলচ্চিত্র লড়ছে। সেগুলো হলো কোরেইদা হিরোকাজু পরিচালিত ‘লুক ব্যাক’ ও সুকামামো শিনয়া পরিচালিত ‘মাস্টার নেলসন, ডিড ইউ কিল পিপল।
আমেরিকান অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা ম্যাগি জিলেনহাল মূল প্রতিযোগিতার জুরি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ইতালীয় অভিনেতা গ্রেটা স্কারানো ও নিকোলাস মউপাস উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছেন।
বিশ্বের প্রাচীনতম এই চলচ্চিত্র উৎসবটি ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়। ইতালির ভেনিস লিদোতে এটি প্রতিবছর অনুষ্ঠিত হয়। উৎসবের মূল আকর্ষণ হলো সেরা চলচ্চিত্রের জন্য প্রদত্ত 'গোল্ডেন লায়ন' পুরস্কার।
সূত্র: উইকিপিডিয়া