ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল পৌনে ৯টার দিকে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। পুলিশ জানিয়েছে, সিএনজিচালকদের ইউফর্মের মতো নীল রঙের পোশাক ও মুখে টেপ লাগানো ছিল ওই ব্যক্তির।
অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা রাতে বা ভোরের কোনো এক সময় মরদেহ ফেলে রেখে গেছে বলে পুলিশের ধারণা।
তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।