মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লার মেঘনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা চত্বরে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনীর সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক চেয়ারম্যান ও আহ্বায়ক মো. আবুল হাসেম এবং বীর মুক্তিযোদ্ধা আব্বাসউদ্দিন।

বক্তারা বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপির জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, প্রফেসর শহীদুল ইসলাম, আব্দুল মতিন, আবু ইউসুফ নয়ন, দিলারা শিরিন, মো. সলিমুল্লাহ, মো. আব্দুল গাফফার, আব্দুল ওদুদ মুন্সী, মো. শাহবুদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক হান্নান সরকারসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও তৃণমূলের কর্মীরা।