যে কোনো অপশক্তির বিরুদ্ধে সরকারের পাশে থাকতে সনাতনীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ শৈলকুপা উপজেলার জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ব ব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে আপনাদের এই আনন্দ উৎসব, যে ভক্তি-শ্রদ্ধা, ধর্মের প্রতি যে আস্থা বিশ্বাস সেই জায়গায় আমি আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করি। সব ধর্মের মানুষ নির্বিঘ্নে-নির্ভয়ে ধর্ম পালন করতে পারছে এখন। আমরা চাই এই পরিবেশ বজায় থাকুক।
মন্ত্রী আরও বলেন, ৫ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। সমস্ত অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা ভগবান শ্রীকৃষ্ণের মূল লক্ষ্য ছিল। আমরা বিশ্বাস করি যে কোনো অপশক্তির বিরুদ্ধে আমরা যখন সংগ্রাম করব আপনারা আমাদের পাশে থাকবেন। আলোচনা অনুষ্ঠান শেষে আয়োজিত র্যালিতে অংশ নেন আইনমন্ত্রী।