১৫০ টাকার জন্য অটোচালককে হত্যা

পাওনা মাত্র ১৫০ টাকা চাওয়ায় মাথায় ইট দিয়ে আঘাত করে মো. দেলোয়ার হোসেন নামে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার ভোরে রাজধানীর ডেমরার কামারভোগ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত রনিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  স্থানীয়রা জানান, নিহত দেলোয়ার হোসেন এবং অভিযুক্ত রনি একই এলাকার। তারা একে অপরের পূর্বপরিচিত ছিলেন।

ডেমরা থানার উপপরিদর্শক শীতল কুমার বলেন, রনির কাছে ১৫০ টাকা পেতেন দেলোয়ার হোসেন। গতকাল ভোরে রনির কাছে ওই টাকা ফেরত চান দেলোয়ার। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে ঝগড়া হয়।

পরে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দেলোয়ার মারা যান। রনি মাদকাসক্ত এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে হত্যাকা-ের প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, মাত্র ১৫০ টাকা চাওয়াকে কেন্দ্র করেই হত্যাকা- ঘটেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।