দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম

বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম (বিজেএফ) সংগঠনের দুুই সাংবাদিক নেতাকে সংবর্ধিত করল। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি।
 
সম্প্রতি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রিপন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের পুনরায় সভাপতি এবং নারীবিষয়ক সম্পাদক নাসরীন সুলতানা কুমিল্লা সাংবাদিক ফোরামের সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

এ সময় বিজয়ী দুই নেতার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাহিদুল ইসলাম সাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাফরুল আলম।

আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান খান বাবু, সহসভাপতি শাহনাজ পলি ও নাসরীন গীতি, সাংগঠনিক সম্পাদক শরিফুল হক পাভেল।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—  সৈয়দ আলী আসফার, নুরে আলম জীবন, তাহমিনা আক্তার, সামসুল হুদা, মনসুর আহমেদ, এসএম বাবর কবির, আনিসুর রহমান রুবেল, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, এম ওবায়েদু কবির প্রমুখ।