রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তেজগাঁও থানা এলাকায় ১৪ জন, মোহাম্মদপুরে ২১ জন, আদাবরে ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চলে ৫ জন, শেরেবাংলা নগরে ৪ জন এবং হাতিরঝিল থানা এলাকায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।