রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাস্টেইনবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম. নূরুন্নবী ও অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আবু আলম মহসীন এবং প্রিমিয়ার ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঋণ কর্মকর্তা মোহাম্মদ আল-আমীন এবং সাসটেইনবল ফাইন্যান্স ইউনিটের প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোল্লা খবিরুজ্জামান উপস্থিত ছিলেন।
দেশের রপ্তানি খাতকে আরও বহুমুখী করা এবং তৈরি পোশাক খাতের ওপর নির্ভরতা কমিয়ে নতুন ও সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্পের বিকাশে অর্থায়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে অংশগ্রহণ করেছে প্রিমিয়ার ব্যাংক।