বিএইচবিএফসির এমডি হলেন মেহের সুলতানা

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনে (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মেহের সুলতানা। গত ৩ সেপ্টেম্বর তিনি এ পদে যোগদান করেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তিনি কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক হিসেবে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে সিনিয়র অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। বিএইচবিএফসিতে কর্মরত থাকাকালে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন রিজিওনাল ও জোনাল ম্যানেজার এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচিতে সফলভাবে অংশগ্রহণ করেন।