অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে গতকাল শনিবার টেকসই ব্যাংকিংবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এবিটিআই) এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, পরিচালনা পর্ষদের পরিচালক মুজাফফর আহম্মদ, এফসিএমএ ও মো. সাঈদ কুতুব, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম, উপব্যবস্থাপনা পরিচালকরা, ঢাকাস্থ সব মহাব্যবস্থাপক, ঢাকা সার্কেল-১ ও ২ এর অধীনস্থ করপোরেট শাখা ও অঞ্চলপ্রধানরা, প্রধান শাখা, গুলশান করপোরেট ও আমিনকোর্ট করপোরেট শাখার শাখাপ্রধান ও উপমহাব্যবস্থাপকরা এবং সংশ্লিষ্ট শাখার অ্যাডভান্স সেকশনের ইনচার্জরা অংশগ্রহণ করেন।
সেমিনারে টেকসই ব্যাংকিং ও ঝুঁকিব্যবস্থাপনা, শ্রেণিকৃত ঋণ হ্রাস, ঋণ প্রবৃদ্ধি এবং ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি ত্বরান্বিত করার পাশাপাশি কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।