জিরো ভালো, শুধুই জিরো?
—মহাজিরো
আমার পা নিয়ে যাক মহাত্মাজি,
বিশ্ব হাঁটুক
গড়াইপারে সাঁইগুরুজি গলায় সাধুক
আমার চোখ নিয়ে যাক রবিঠাকুর,
জগৎ দেখুক
চার্বাকমুনি গঙ্গাপাড়ে হাতটা নাড়ুক
মহাজিরো দেশটাতে নেই
পোয়াবারো
বাতাসরূপে থাকতে সেথায়
ইচ্ছে গাঢ়