পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান মান্নান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রসঙ্গত, আব্দুল মান্নান জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পেট্রোবাংলার চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে ছিলেন। চলতি বছরের ১৭ মে তাকে পেট্রোবাংলার চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এর ১১৪ দিন পর এবার তাকেই পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে পূর্ণাঙ্গ নিয়োগ দেওয়া হলো। গতকাল জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আব্দুল মান্নান বর্তমানে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।