ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আম বাজারে এলাকায় বাসের ধাক্কায় এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম কোটচাঁদপুর শহরের কলেজপাড়া এলাকার আনসার আলীর ছেলে।

স্বজনরা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হোটেলে যাচ্ছিলেন নুর ইসলাম। ওই সময় শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার আম বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী দর্শনা ডিলাক্স-এর একটি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।