জামায়াতের আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আন্তরিক পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম, কুষ্ঠরোগ চিকিৎসা এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

এ সময় মাননীয় বিরোধীদলীয় নেতা রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের দরিদ্র মানুষের কল্যাণে আরও উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।