কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা

প্রতারণার মামলায় দুই বছরের কারাদ- হওয়া বিদিশা সিদ্দিক কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ১২ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান বলে জানিয়েছেন মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার মোছা. আলিভা শারমিন। জেলার বলেন, আজ (মঙ্গলবার) সকালে বিদিশার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। তা যাচাই-বাছাই শেষে সঠিক পাওয়া গেলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে বিকেল ৫টা ১২ মিনিটে তিনি জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে যান।