বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ড. মো. মাহমুদুর রহমান গত শনিবার যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, তারাকান্দি, জামালপুর পরিদর্শন করেছেন। কারখানার বিভিন্ন প্ল্যান্ট ও যন্ত্রপাতির বর্তমান অবস্থা, কারখানা পুনরায় চালুর অগ্রগতি, গুদামে সার সরবরাহ ও বিতরণসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে তিনি খোঁজ নেন এবং কারখানার ব্যবস্থাপনা কর্র্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরে বিসিআইসির স্থানীয় সার ডিলার মেসার্স রানা এন্টারপ্রাইজ এবং মেসার্স চানমিয়া ট্রেডার্স, জগন্নাথগঞ্জ ঘাট, সরিষাবাড়ী জামালপুরের গোডাউন বিক্রয় কেন্দ্র ও সার্বিক বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন। সে সময় সার ডিলারের গুদামে সারের মজুদ, কৃষক পর্যায়ে বিক্রয় এবং সারের ঘাটতি, সরকারের নির্ধারিত মূল্যে সার বিক্রয়সংক্রান্ত নথিপত্রসহ বিভিন্ন বিষয় ডিলারের নিকট খোঁজ নেন। সংশ্লিষ্ট ডিলারের সঙ্গে মতবিনিময় ও সার মজুদের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তিনি ওই এলাকায় সারের কোনো ঘাটতি নেই মর্মে নিশ্চিত হন। বিজ্ঞপ্তি