ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মাঝে পিওএম দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাদিয়া আফরোজ সুসাধকে বদলি করা হয়েছে ট্রাফিক পল্লবী জোনে, ট্রাফিক পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াছিন তিসা বদলি হয়েছেন ট্রাফিক বাড্ডা জোনে। 

এছাড়া রমনার সৌমিক হাসানকে ট্রাফিক গুলশানে জোনে এবং গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল খান মাহমুদ হাসানকে ট্রাফিক মহাখালী জোনে বদলি করা হয়েছে।