ময়মনসিংহে ট্রলি চাপায় অটোরিকশা চালক নিহত

ময়মনসিংহের ত্রিশাল-কালিরবাজার সড়কে মালবাহী ট্রলি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল লতিফ (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ত্রিশাল-কালিরবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশা চালক আব্দুল লতিফ ঘটনাস্থলেই মারা যান।

নিহত আব্দুল লতিফ ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের আয়নাক্ষেত গ্রামের আঃ মজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ত্রিশাল-কালিরবাজার সড়কে কাঠাঁল ভুমি অফিসের সামনে একটি মালবাহী ট্রলির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আব্দুল লতিফ ঘটনাস্থলেই নিহত হন।