কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মীনা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার পিংগলিয়া গ্রামের বাবু মীনার ছেলে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মাঠের কাজ শেষে বাড়িতে ফেরেন মীনা। পরে বাড়ির উঠানে কাপড় শুকানোর জন্য লাগানো জিআই তারে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরটি আগেই বিদ্যুতায়িত হয়ে থাকলেও বিষয়টি মীনা বা তার পরিবারের সদস্যদের জানা ছিল না।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।