চুল কালো করার উপায় জানতে পারেন

বয়সের সঙ্গে সঙ্গে চুল পাকা স্বাভাবিক ঘটনা। কিন্তু অনেকেই আছেন খুব অল্প বয়সেই চুল পেকে যায়। যেমন জেনেটিক, মানসিক চাপ, পুষ্টির অভাব এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রা। মূলত মেলানিন (Melanin) নামক এক উপাদান চুলের রঙ নির্ধারণ করে। এর উৎপন্নের পরিমাণ কমে গেলেই চুল সাদা হওয়া শুরু করে। তবে কিছু প্রাকৃতিক প্রতিকার ও সঠিক অভ্যাস পালন করলে চুলের অকালে রঙ হারিয়ে যাওয়ার প্রক্রিয়াকে ধীর করা যায়।

কারি পাতায় আছে বিটা-ক্যারোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান, যা চুল পাকা হতে বাধা দেয়। এ জন্য নারকেল তেলে কারি পাতা সিদ্ধ করে ঠা-া করে নিন। এবার এই তেল দিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। সঠিক খাদ্য গ্রহণ করুন চুল পাকা রোধে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো পুষ্টির অভাব। প্রতিদিনের খাবারে আয়রন, ভিটামিন বি১২, প্রোটিন এবং ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন ডিম, মাছ, সবুজ শাকসবজি, বাদাম এবং ফল। আমলা নিয়মিত ব্যবহার করুন। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি চুল পাকা রোধে সহায়ক। এ জন্য আমলার রস পান করুন। আমলা নারকেল তেলে সিদ্ধ করে চুলে লাগান বা আমলা পাউডার দিয়ে হেয়ার মাস্ক তৈরি করুন। এতে আপনার চুল সুস্থ ও উজ্জ্বল হবে। কেমিক্যাল মুক্ত হারবাল শ্যাম্পু ব্যবহার করলে চুলের ক্ষতি কম হয়। তাই বেছে নিন ভেষজ শ্যাম্পু এবং কন্ডিশনার। এ ছাড়াও সালফেট এবং প্যারাবেন মুক্ত পণ্য বেছে নিন। কপার সমৃদ্ধ খাবার খান আমাদের শরীরে কপারের অভাবে চুল পেকে যেতে পারে। খাদ্য তালিকায় পালংশাক, মাংস, আনারস, ডালিম, বাদাম, মাশরুম পর্যাপ্ত পরিমাণে রাখুন। পেঁয়াজের রস সালফার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। যা চুলের গোড়া মজবুত করে এবং ধূসরতা কমায়। চুলের গোড়ায় টাটকা পেঁয়াজের রস লাগান, ৩০ মিনিট রাখুন এবং তারপর ধুয়ে ফেলুন। দৈনন্দিন জীবনে যোগব্যায়াম, ধ্যান এবং ব্যায়াম অন্তর্ভুক্ত করুন। এটি স্ট্রেস কমাবে এবং চুলের স্বাস্থ্য উন্নত করবে। এ ছাড়াও তেল মালিশ করুন। চুলের গোড়ায় পুষ্টি জোগাবে এবং ধূসর হওয়া কমিয়ে দেয়। তেল মালিশের জন্য নারকেল তেল, বাদাম তেল বা ক্যাস্টর অয়েল হালকা গরম করুন এবং সপ্তাহে ২-৩ বার আপনার চুল ম্যাসাজ করলেও চুল পাকা কমবে।