বাঁধন-ফারিয়াকে নিয়ে ইমপ্রেস ও জাজের ‘লজ্জা’

দেশের অন্যতম দুই বড় প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘লজ্জা’। সামাজিক সচেতনতামূলক গল্পের এই সিনেমাটি পরিচালনা করছেন এমএইচ খোকন। ৮ সেপ্টেম্বর চ্যানেল আই কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটির চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

সিনেমার কেন্দ্রীয় দুই নারী চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়াকে। আবদুল আজিজের কাহিনিতে নির্মিতব্য সিনেমাটির দৃশ্যধারণ শুরু হতে যাচ্ছে ২০ সেপ্টেম্বর। আগামী বছর বড় পর্দায় মুক্তির পর এটি প্রদর্শিত হবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। আয়োজকরা জানান, সামাজিক বার্তানির্ভর এ চলচ্চিত্রের বাকি গল্প ও চরিত্রদের বিস্তারিত তথ্য শুটিং অগ্রগতির সঙ্গে তুলে ধরা হবে।