শ্বশুরের দেওয়া চাঁদাবাজি মামলায় হয়রানির অভিযোগে জামাইয়ের

গোপালগঞ্জে সরকারি চাকরিজীবী জামাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে পাঁচুড়িয়া আহমদিয়া দাখিল মাদরাসার সুপার মো. রুহুল আমীন শেখের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শুকুর আলী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক ব্রিজ এলাকায় এ সংবাদ সম্মেলন তিনি এই অভিযোগ তুলে ধরেন। 

লিখিত বক্তব্যে শুকুর আলী বলেন, গোপালগঞ্জ সদরের জালালাবাদ ইউনিয়নের পাঁচুড়িয়া আহমদিয়া দাখিল মাদরাসার সুপার মো. রুহুল আমীন শেখ সম্পর্কে তার চাচা শ্বশুর। রুহুল আমীনের সঙ্গে তার শ্বশুরের জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে তাকেসহ আরও কয়েকজনকে চাঁদাবাজির মামলায় জড়ানো হয়েছে।

শুকুর আলীর অভিযোগ, রুহুল আমীন বিভিন্ন সময় একাধিক চেক জালিয়াতির মামলায় কারাভোগ করেছেন। তিনি বিভিন্ন উপায়ে জালিয়াতি করেন বলেও দাবি করেন শুকুর আলী।

শুকুর আলী বলেন, আমি এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানাই।

এসময় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতির দাবি জানান।