মাতৃত্বজনিত কারেণে এতদিন দূরে থাকলেও প্রায় ১০ মাস পর আবার লাইট ক্যামেরার সামনে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ শিরোনামের সিরিজ দিয়ে অভিনয়ে ফিরছেন তিনি। এটি তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ। এছাড়াও আরেকটি আকর্ষণীয় খবর হলো, এই সিরিজে অভিনয় পারফর্ম করবে অভিনেত্রীর একমাত্র পুত্র নীরু।
ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এর প্রথম ঝলক। দীর্ঘ বিরতি কাটিয়ে কাজে ফেরা নিয়ে পরিণীতি জানান, এই সিরিজের মাধ্যমে তার পুত্র অভিনয়ে হাতেখড়ি হয়ে গেছে। মূলত ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ সিরিজের শুটিং চলাকালেই পরিণীতি নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানতে পারেন। তাই তিনি মনে করেন, গর্ভে থাকা অবস্থাতেই পুত্র নীরুর প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়ে গেছে এবং সে সেট থেকেই অভিনয়ের প্রাথমিক অভিজ্ঞতা অর্জন করে নিয়েছে।
তবে শুটিংসেটে সেসময় নির্মাতারা তাকে অনেক সহযোগিতা করেছেন জানিয়ে পরিণীতি বলেন, ‘সেসময় সবাই আমার অনেক যত্ন নিয়েছে, আগলে রেখেছে। এমন নির্মাতাদের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই ভাগ্যবতী মনে করছি নিজেকে।’ পরিণীতি আরও বলেন, ‘এটা আমার জন্য খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়ে উঠেছিল। আমরা মজা করে বলতাম, এটা আমার ‘ডেবিউ’-এর পাশাপাশি নীরেরও ডেবিউ। তাই এই সিরিজটা সব সময়ে আমার কাছে সবচেয়ে বিশেষ হয়ে থাকবে।’
‘শক: ট্রাস্ট নো ওয়ান’ মূলত একটি ক্রাইম-থ্রিলার ঘরানার ওটিটি ওয়েব সিরিজ। এতে উঠে আসবে সন্তানকে ফিরে পেতে একজন মায়ের দীর্ঘ ৯ বছরের আপসহীন লড়াইয়ের গল্প। সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।