দক্ষিণখানে পরিত্যক্ত শটগান ও হাতকড়া উদ্ধার

রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও এক জোড়া হাতকড়া জব্দ করেছে পুলিশ।

গতকাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। আকতার হোসেন বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মুন্সি মার্কেট ঝিলপাড় এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শটগান ও পুলিশের লোগোযুক্ত চাবিসহ এক জোড়া হাতকড়া জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।