নিখোঁজের তিন দিন পর ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি ২নং দুল্যাতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য সাধন রঞ্জন চাকমার (৫২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ত্রিপুরাছড়ি এলাকার পাহাড়ের একটি গাছের ডাল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে মেম্বারপাড়া ভারত মোহন চাকমার ছেলে এবং তিন ছেলেসন্তানের জনক।

২নং দুল্যাতলী ইউনিয়নের চেয়ারম্যান ত্রিলন চাকমা জানান, তিন দিন আগে নিখোঁজ হন সাধন রঞ্জন চাকমা অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে শুক্রবার দিনে লক্ষ্মীছড়ি থানার পুলিশসহ বিভিন্ন জায়গায় খোঁজা হয়। পরে ত্রিপুরাছড়ি এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পাহাড়ের জঙ্গলে একটি গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, লোকটি ভালো পারিবারিকভাবে ও কোনো ঝামেলা নেই । প্রতিবেশীদের সঙ্গেও ভালো সম্পর্ক।

এ বিষয়ে লক্ষ্মীছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, লোকটি তিন দিন আগে নিখোঁজ হন, অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে এলাকার লোকজন শুক্রবার বিকেলে ত্রিপুরাছড়ি এলাকার জঙ্গলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।