হাসি হাসি রাশি রাশি

হোমওয়ার্ক

বাবা : তোমার হোমওয়ার্ক কোথায়?

ছেলে : খাতায় লিখেছি।

বাবা : খাতা কোথায়?

ছেলে : স্কুলে।

বাবা : স্কুলে কেন?

ছেলে : স্যারকে দেখানোর জন্য!

 

অলস প্রাণী

বাবা : বলো তো, সবচেয়ে অলস প্রাণী কোনটি?

ছেলে : বিড়াল।

বাবা : কেন?

ছেলে : সারা দিন ঘুমায়!

বাবা : তাহলে তুমি কী?

ছেলে : আমি তো বিড়ালের ছাত্র!

 

বুদ্ধিমান ছাত্র

শিক্ষক : বলো তো, পৃথিবী গোল কেন?

রাজু : স্যার, চৌকো হলে তো কোনায় কোনায় মানুষ ধাক্কা খেত!

 

ডাক্তার হব!

শিক্ষক : বড় হয়ে তুমি কী হতে চাও?

পলাশ : ডাক্তার।

শিক্ষক : খুব ভালো! কেন ডাক্তার হতে চাও?

পলাশ : সিক লিভের সার্টিফিকেটের জন্য তাহলে কারও কাছে যেতে হবে না।

 

অদ্ভুত পড়া

মা : তুমি কি আজ পড়েছ?

ছেলে : হ্যাঁ, মা।

মা : কখন পড়েছ? দেখলাম না তো!

ছেলে : দেখবে কীভাবে? বাইরে পড়েছি।

মা : মানে?

ছেলে : বাইরে খেলতে গেলাম না? খেলার সময় কতবার যে পড়েছি!

 

গ্রন্থনা : শাহ জামান