ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উত্তর-পূর্বাঞ্চলের জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু।

ভূমিকম্পটি স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪:২৩ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠের প্রায় ৩৫৮.৬ কিলোমিটার (২২২.৮ মাইল) গভীরে সংঘটিত হয়।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮.৬ কিলোমিটার (২২২.৮ মাইল) গভীরে।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।