পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন ছয়টি ক্যাটাগরিতে বিভিন্ন গ্রেডে ১১২ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন
মন্ত্রণালয়: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
পদসংখ্যা: ০৬টি
লোকবল নিয়োগ: ১১২ জন
পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা
পদসংখ্যা: ১৯টি
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এমকম (বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর) অথবা ৩ বছরের অভিজ্ঞতাসহ বিকম ডিগ্রি (বাণিজ্য বিভাগে স্নাতক)।
পদের নাম: সহকারী মাঠ তত্ত্বাবধায়ক
পদসংখ্যা: ৩৭টি
বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (বিজ্ঞানে স্নাতক), বি-এজি ডিগ্রি (বিএসসি এজি.)
পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন)
পদসংখ্যা: ১৪টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব)
পদসংখ্যা: ১৫টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: বিকম ডিগ্রি (বাণিজ্যে স্নাতক)।
পদের নাম: নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন)
পদসংখ্যা: ১৪টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
পদের নাম: নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব)
পদসংখ্যা: ১৩টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বাণিজ্য) পাস
আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৬