নতুন বিতর্কে জড়ালেন কোরিয়ান তারকা কিম সু-হিউন

দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতের জনপ্রিয় তারকা কিম সু-হিউনকে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। দুইটি বড় পুরস্কার অনুষ্ঠান থেকে তার উপস্থিতির খবর প্রকাশ হতে শুরু হয়েছে আপত্তি। কিছু আন্তজার্তিক কেপপ ভক্ত চাইছেন এই মঞ্চ থেকে তাকে বাদ দেওয়া হোক। তবে বিতর্কের মধ্যেও এখন পর্যন্ত কিম সু-হিউনের উপস্থিতি বহাল রেখেছেন আয়োজকরা।

আগামী ১৯ সেপ্টেম্বর বুসানে অনুষ্ঠিত হবে ‘দ্য ফ্যাক্ট মিউজিক অ্যাওয়ার্ডস’। ২৮ আগস্ট আয়োজকরা জানান পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপকের ভূমিকায় থাকছেন। এরপরই এশিয়া আর্টিস্ট অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ জানান আগামী ৫ ও ৬ ডিসেম্বর তাইওয়ানে স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন এই তারকা। দুই অনুষ্ঠানে তার উপস্থিতির ঘোষণা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তি জানান কিছু আন্তজার্তিক কেপপ ভক্ত। বিশেষ করে কিম সু-হিউন অউট হ্যাসটেক লিখে এশিয়া আর্টিস্ট অ্যাওয়ার্ডস থেকে তাকে বাদ দেওয়ার দাবি উঠে।

তাদের দাবি, নাবালিকা সংশ্লিষ্টতার পুরোনো আইনি বিতর্কের কারণে অল্পবয়সী বা নারী আইডলদের সঙ্গে একই মঞ্চে তার থাকা অনুচিত।

তার বিরুদ্ধে এই বিতর্ক শুরু গত বছর। ২০২৫ সালে মার্চে প্রয়াত অভিনেত্রী  কিম সে-রনের আত্মহত্যার পর থেকেই। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় কিম সু-হিউনের সঙ্গে তার প্রায় ছয় বছরের সর্ম্পক ছিল এবং সে সর্ম্পক শুরু হয়েছিল কিম সু-হিউনের অপ্রাপ্ত বয়স্ক বয়সে সময়। পরে মে মাসে কিম সু-হিউনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ও দায়ের করে তার পরিবার। তবে কিম সু-হিউন বিষয়টি স্বীকার করলেও কিম সে-রন অপ্রাপ্ত থাকা অবস্থায় সম্পর্ক শুরু গওয়ার অভিযোগ অস্বীকার করেন। 

চলতি বছরের জুলাইয়ে পর্যাপ্ত  প্রমান না পাওয়ায় পুলিশ তাকে ‘চাইল্ড ওয়ার্ল্ড কেয়ার অ্যাক্ট’ লঙ্ঘনের অভিযোগে প্রস্টিটিউশনে পাঠায়নি। তবু বির্তক থামেনি। আবার কেউ কেউ বলছেন পুলিশের সিদ্ধিন্তের পরও অভিনেতাকে লক্ষ্য করা চলা প্রচারণা ন্যায্য নয়। তবে এখন পর্যন্ত দুইটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজকই জানিয়েছেন কিম সু-হিউনের নির্ধারিত উপস্থিতিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

তার অভিনিত কে ড্রামার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘কুইন অব টিয়ার্স’,  ‘ইটস ওকে টু নট বি ওকে’, ‘মাই লাভ ফ্রম দ্য স্টা ’, ‘মুন এমব্রেসিং দ্য সান’,  ‘ড্রিম হাই’, ‘দ্য প্রডিউসার্স’।