ইয়েমেনে মার্কিন হস্তক্ষেপ চায় না হুথিরা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে চলমান সংঘাতে ওয়াশিংটন যেন হস্তক্ষেপ না করে সে জন্য হুথিরা আহ্বান জানিয়েছে। খবর আল-জাজিরার।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনীর বিরুদ্ধে দ্রুত অগ্রযাত্রার পর দেশটির লোহিত সাগর উপকূলের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে হুথিরা। এর জবাবে পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী।

এদিকে ইরাক থেকে উৎক্ষেপিত ড্রোন হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করেছে সৌদি আরব। তবে তাৎক্ষণিক প্রতিশোধ না নিয়ে ইরাকি কর্তৃপক্ষকে আরও হামলা ঠেকানোর সুযোগ দিয়েছে রিয়াদ।

সৌদি আরবের পাইপলাইনে ড্রোন হামলা ইরাক থেকে হয়েছে নিশ্চিত হওয়ার পর তদন্তের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়দি। এ ঘটনায় একজন আঞ্চলিক সামরিক কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সোমবার ওমানে আলোচনায় বসার কথা রয়েছে ইরানের। আঞ্চলিক নিরাপত্তা জোরদার করাই এ আলোচনার প্রধান লক্ষ্য বলে জানা গেছে।