কবিতা

নির্ঝর

ঘৃণা নয়;
কিছু কিছু কষ্ট—
জমে থাকে মনে।

কারও কারও 
চলে যাওয়া মনে হয়;
            হাত কেটে—
পঙ্গু হওয়া দুপুর।

নির্জনে কোথাও 
        সেতার বাজে।
একাকী পাতার নৃত্যে;

সুগন্ধি তারা—এই দৃশ্য—
তোমাকে দেখার আগেই—
           বনে বনে
গাছের বীণা ধরে হাঁটে।
পাতার কিরণে 
গন্ধ ভরা আলো প্রশ্নের চিরকুট। 

মিছিলের মৌমাছি
      এবার থামো—
আমার কপালে হাত রেখে দাও
আমি একটু ঘুমোব—
চোখে আমার পিপাসিত নদী বয়ে যায়।