কবিতা

বিমুগ্ধ বিষাদ

ভ্রাম্যমাণ উপকথা নিয়ে ফিরছি বাড়ি 
পথের মাঝে এসে যায় ঘুড়ি
নাটাই, মাঞ্জামারা সুতা আর
মাল্টিকালার লেজ

ভ্রাম্যমাণ উপকথাগুলো উড়ে গেল
মঞ্চে এসে বসলেন নাটাই

এসো, এখন কাহিনিগুলো
নিজের মতো করে সাজাই