দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

কয়রায় ঝিনুক পাচারে অভিযান, ট্রাক জব্দ

খুলনার কয়রায় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে আহরণ করা ঝিনুক পাচার নিয়ে দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়েছে প্রশাসন। যৌথ অভিযানে ঝিনুকবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিরা হলেনÑ নড়াইলের পলাশ সরদার এবং বটিয়াঘাটা উপজেলার শৈলমারী এলাকার ট্রাকচালক মিঠু সানা।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের সোহরাফ শিকারীর পরিত্যক্ত ইটভাটাসংলগ্ন কয়রা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ ও কয়রা থানা পুলিশের যৌথ অভিযানে খুলনা মেট্রো-১১-১১২২ নম্বরের একটি ট্রাক জব্দ করা হয়।