সাতকানিয়ায় মোহাম্মদ এরশাদ (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর এওচিয়া খান মোহাম্মদ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ ওই এলাকার মৃত আবদুল মালেকের ছেলে। তিনি একাই ওই ঘরে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এরশাদের মানসিক সমস্যা ছিল। এর আগে তিনি কাউকে না জানিয়ে কয়েকবার বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন স্থানে চলে গিয়েছিলেন। তাকে নিয়ে কেউ কটূক্তি করলে তিনি ক্ষুব্ধ হতেন বলেও স্থানীয়রা জানান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো বিষয় নিয়ে অভিমান বা মানসিক চাপ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সাতকানিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।