REACT 2026-এ CUB শিক্ষার্থীদের জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (CUB) শিক্ষার্থী ইমাম উদ দৌলা ও সামিহা ফাতিমা REACT 2026-এর Poster Presentation বিভাগে প্রথম স্থান অর্জন করে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। সাউথইস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তারা এ সাফল্য অর্জন করেন। তাদের এই অর্জন CUB-এর গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব রেজাউল করিম। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেনের স্বাগত বক্তব্যের পর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এছাড়াও REACT 2026-এ CUB-এর শিক্ষার্থীরা Line Following Robot (LFR) Competition ও Project Showcase-এ অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন— অভিলাষ রেজওয়ান আজিজ, তারারনূর রহমান, মো. আরিফ হোসেন আরাফাত, মিতুল সিনহা শুরভ, ইমরান ইবনে হোসাইন, অনন্য আজিজ নিবির, মোহাম্মদ রায়হান হাবিব, ইফরাত রহমান হামিম, সামিরা সুলতানা অর্মি, এস. এম. মঈনুল ইসলাম শুভ, তানজুম মুনিরা তানিশা, আইনানি তাজরিয়ান, রুবাইয়া হক রিয়া, শিহাব উদ্দিন তোগলক ও রাফিকুল ইসলাম সেফাত।