এনবিআরে প্রবেশে কড়াকড়ি

রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয় ‘রাজস্ব ভবন’-এ বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে আনতে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার এক নোটিসে এনবিআর বলেছে, রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের লক্ষ্যে এনবিআর ও ভবনের অন্যান্য দপ্তরে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীকে ১৫ সেপ্টেম্বর (আজ মঙ্গলবার) থেকে দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করে রাজস্ব ভবনে প্রবেশের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে সংস্থার বিভিন্ন বিভাগের দপ্তর রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সেল-সিআইসি, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, আয়কর ও মূল্য সংযোজন কর বা ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট এবং আপিল বিভাগ অন্যতম।