নতুন সরকারের প্রথম সচিব সভা আজ

বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম সচিব সভা আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় সরকারের চলমান কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিষয়ে আলোচনা হবে। এর পাশাপাশি জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-৩০) নিয়েও বিশেষভাবে আলোচনা করা হবে।

সচিব সভার আলোচ্যসূচিতে সরকারের কার্যক্রমসংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক বিষয় রাখা হয়েছে। সরকারের কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিষয়েও আলোচনা হবে।